• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই ফাল্গুন ১৪৩২ সকাল ১০:৫৪:১১ (02-Mar-2026)
  • - ৩৩° সে:

পর্তুগালে প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

২ মার্চ ২০২৬ সকাল ০৯:১৩:১৪

পর্তুগালে প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পর্তুগাল প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে লিসবনের সনামধন্য প্রতিষ্ঠান ইউরো এশিয়া। এতে সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সদস্যরা অংশ নেন।

উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদ, আব্দুল হাকিম মিনহাজ, মোরারিয়া বিজনেস ফোরামের সেক্রেটারি মাসুম আহমদ, যুগ্ম সম্পাদক ইকবাল আহমদ কাঞ্চন, দবির আহমদসহ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ।

Ad
Ad

রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামান ও সাইফুল হক, সাবেক ছাত্রলীগ সভাপতি রনি হোসাইন এবং বিএনপি নেতা আব্দুল হাসিব মেম্বার।

Ad

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে ধর্মীয় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা রমজানের শিক্ষা সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ অনুসরণের আহ্বান জানান।

ইউরো এশিয়ার কর্ণধার শরীফ আহসান জানান, প্রবাসী কমিউনিটির কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us