• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:১৩:৩১ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

আজ ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি দিবস

২৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:১৯

আজ ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি দিবস

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি দিবস আজ। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অঙ্গীকার নবায়ন করা’। ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অধিকার প্রতিষ্ঠা, তাদের প্রতি আন্তর্জাতিক সমর্থন জোরদার এবং ন্যায়সংগত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে প্রতিবছর দিনটি পালন করা হয়।

১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২৯ নভেম্বরকে ফিলিস্তিনি জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। ১৯৪৭ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে বিভক্ত করার পরিকল্পনা বা ‘ইউনাইটেড নেশনস পার্টিশন প্ল্যান ফর প্যালেস্টাইন’ অনুমোদিত হয়েছিল। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করেই সংহতি দিবসটি পালন করা হয়।

২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয়। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রতিশ্রুতি সত্ত্বেও ফিলিস্তিনিরা এখনো দখলদারত্বের মধ্যে বসবাস করছেন এবং নিজেদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

আরও পড়ুন

জাতীয় ঐক্যের সরকার গড়তে আজ নেতানিয়াহু-আইজেনকোট বৈঠক

২০২৬ সালের এই দিবসটি এমন এক সময়ে পালিত হচ্ছে, যখন গাজায় ইসরায়েলের যুদ্ধের ভয়াবহ পরিণতি এখনো বয়ে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতি চুক্তির পরও সেখানে বেসামরিক মানুষ সহিংসতা, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছেন।

অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণ, বাড়িঘর উচ্ছেদ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা অব্যাহত রয়েছে। এসব কর্মকাণ্ড ফিলিস্তিনি জনগোষ্ঠীর নিরাপত্তা ও অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠেছে।

দীর্ঘ কয়েক দশক ধরে স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণের অধিকার ও ন্যায়সংগত শান্তির দাবিতে সংগ্রাম করে আসছেন ফিলিস্তিনিরা। আন্তর্জাতিক ফোরামে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য সমর্থন জোরদার করাই এ দিবস পালনের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে আগুন

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি দিবস
আজ ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি দিবস
২৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:১৯