আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর হামলায় অন্তত ১ জন নিহত এবং এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও ৫ জন।
১২ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে ১৫ স্ট্রিট নর্থওয়েস্ট ও পি স্ট্রিটের সংযোগস্থলে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হামলার পর সন্দেহভাজন ব্যক্তি একটি অ্যাপার্টমেন্ট ভবনে গিয়ে আত্মগোপন করেন। পরে পুলিশের সঙ্গে আলোচনার একপর্যায়ে তিনি নিজেকে গুলি করেন। ঘটনাস্থলে এফবিআই ও সিক্রেট সার্ভিসসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালায়।
পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available