• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪২:২৪ (11-Aug-2026)
  • - ৩৩° সে:
পশ্চিম তীরে বন্দুক হামলায় ইসরায়েলি নিহত

পশ্চিম তীরে বন্দুক হামলায় ইসরায়েলি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের কাছে এক বন্দুক হামলায় একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।২৪ জুলাই শুক্রবার নাবলুসের কাছে অবৈধ হাভাত গিলাদ বসতিতে এ ঘটনা ঘটে বলে ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানিয়েছে আনাদোলু।ইসরায়েলের চ্যানেল ১৩ এর প্রতিবেদনে বলা হয়েছে, একটি নিরাপত্তাকর্মীর অস্ত্র ছিনিয়ে নিয়ে ফিলিস্তিনিরা গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। এতে একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হন এবং আরও তিনজন আহত হন।ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসা সংস্থা এমডিএ জানিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার পর ইসরায়েলি বাহিনীর অভিযানে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন।পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ এবং সহিংসতার ঘটনা বেড়েছে। এ ঘটনায় নতুন করে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।