• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৪৩:১০ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

ইরানের উপকূলীয় শহর সিরিকে দফায় দফায় বিস্ফোরণ

১৩ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৯:২৫

ইরানের উপকূলীয় শহর সিরিকে দফায় দফায় বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে গভীর রাতে হামলার দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। হরমোজগান প্রদেশের উপকূলীয় এই শহরে ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। এর আগে সেখানে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

১২ নভেম্বর বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে কারা হামলা চালিয়েছে, কী ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হতাহতের বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের’ হামলার কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে ভারত

ইরনার বরাতে জানা গেছে, সরকারি সূত্রগুলো সিরিক শহরে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

অন্যদিকে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, হরমোজগান প্রদেশের পূর্বাঞ্চলীয় সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তাসনিমের প্রতিবেদনে কয়েকটি সূত্রের বরাতে বলা হয়, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে বিস্ফোরণের মতো শব্দ হয়ে থাকতে পারে।

আরও পড়ুন

গাজায় হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬, আহত ২০

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সিরিকে ‘শত্রুপক্ষের’ হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। বাজারসংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও বেড়েছে।

হরমুজ প্রণালির পূর্ব দিকে ইরানের দক্ষিণ উপকূলে সিরিক শহরের অবস্থান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়ায় হরমুজ প্রণালিকে ঘিরে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৫:০৪