• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ রাত ১০:০৫:১৬ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

হজ প্রশিক্ষণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশের প্রতিনিধি দল

১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৯:২২

হজ প্রশিক্ষণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশের প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্ট: সৌদি আরব সরকারের আমন্ত্রণে ১৪৪৮ হিজরি (২০২৭) সালের হজ মৌসুমের প্রস্তুতিবিষয়ক বিশেষ প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়ন কর্মসূচিতে সফলভাবে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল।

১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রতিনিধি দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সৌদি আরবের জেদ্দায় ১৩৩ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গত ৫ নভেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচি ১১ নভেম্বর শেষ হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ও হজ মেডিকেল টিমের চিকিৎসকের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলটি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত ‘কোয়ালিফিকেশন প্রোগ্রাম ফর হজ অ্যাফেয়ার্স অফিস মেম্বার্স অ্যান্ড গ্রুপ লিডার্স’ শীর্ষক প্রশিক্ষণে অংশ নেয়। এতে প্রতিনিধি দলের সদস্যরা হজ ব্যবস্থাপনার বিভিন্ন ট্রাকে প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন।

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে নুসরাতের ক্ষোভ, বললেন, ‘কেন এই হামলাকে লঘু করতে চাইলেন’

১৪৪৮ হিজরি হজ মৌসুমের আগাম প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ কর্মসূচি আয়োজন করে। ১১টি প্রশিক্ষণ ট্রাকে পরিচালিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল হজবিষয়ক দপ্তরের সদস্য ও দলনেতাদের নেতৃত্ব এবং কর্মপরিচালনাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব পালনে প্রস্তুত করা এবং নিজ নিজ দেশের হজযাত্রীদের সেবার মান উন্নয়নে সক্ষম করে তোলা।

প্রশিক্ষণে পরিবহন ব্যবস্থাপনা, আবাসন, খাবার সরবরাহ, পবিত্র স্থানগুলোতে সেবা প্রদান, স্বাস্থ্যসেবা, গণমাধ্যম ও দল পরিচালনাসহ হজ ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারীদের দক্ষতা মূল্যায়নের পাশাপাশি ‘ট্রেইন-দ্য-ট্রেইনার’ পদ্ধতিতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা রাখা হয়।

“প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ২০২৭ সালের হজ কার্যক্রমে হজযাত্রীদের সঙ্গে যোগাযোগ, দ্রুত সাড়া প্রদান এবং হজ ব্যবস্থাপনা আরও দক্ষ ও কার্যকর করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।”

আরও পড়ুন

অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৫:০৪


দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৭:২৬