• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:২৮:৪৫ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

ক্ষমতা হারিয়েও অন্তর্বর্তী সরকার প্রধান নেতানিয়াহু

১১ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৭:২১

ক্ষমতা হারিয়েও অন্তর্বর্তী সরকার প্রধান নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েও আপাতত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলো তার হাতেই থাকছে।

প্রশ্ন হলো, এই সময় তিনি কী করতে পারবেন, আর কোথায় রয়েছে সীমাবদ্ধতা? নির্বাচনের ২ সপ্তাহ পর বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট আইজাক হারজগ। তবে কোনো পক্ষেরই পার্লামেন্টে প্রয়োজনীয় ৬১টি আসন নেই। আইজেনকোট ব্যর্থ হলে নেতানিয়াহুও সরকার গঠনের সুযোগ পাবেন। শেষ পর্যন্ত কেউ সফল না হলে হতে পারে নতুন নির্বাচন।

ইসরায়েলের মৌলিক আইন অনুযায়ী, নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত পুরোনো সরকার দায়িত্ব পালন করবে। ফলে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবেও নেতানিয়াহু সামরিক বাহিনী, নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করতে পারবেন। গোয়েন্দা সংস্থা শিন বেতও সরাসরি তার কাছে তথ্য দেবে। এমনকি মন্ত্রিসভার অনুমোদন নিয়ে নতুন যুদ্ধে জড়ানোর সিদ্ধান্তও নিতে পারবেন তিনি। তবে এককভাবে যুদ্ধ শুরু করতে পারবেন না।

আরও পড়ুন

ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করল ইরান

অন্যদিকে, বড় নীতিগত ও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার ওপর সীমাবদ্ধতা রয়েছে। পরবর্তী সরকারের কাজে বাধা সৃষ্টি করতে পারে, এমন সিদ্ধান্তও বিতর্ক তৈরি করবে। নিজের দুর্নীতির বিচার থেকে বাঁচতে নতুন আইন পাসের সুযোগও নেই তার।

বিশ্লেষকদের আশঙ্কা, ক্ষমতা ধরে রাখতে ইরান ও লেবাননকে ঘিরে বিদ্যমান সংঘাতকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে পারেন নেতানিয়াহু। অর্থাৎ, জনসমর্থন হারালেও নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষমতা তার হাতেই থাকছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






কমলো স্বর্ণের দাম
কমলো স্বর্ণের দাম
১১ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩৭:৪৩



দুপুরের আগেই বৃষ্টির শঙ্কা
দুপুরের আগেই বৃষ্টির শঙ্কা
১১ নভেম্বর ২০২৬ সকাল ১০:০২:০৪