• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:০৮:৪১ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী

১১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৬:৫১

ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিজ বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সম্প্রতি নিরাপত্তাঝুঁকির কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেসেন্টের প্রতি দেওয়া হুমকির মাত্রা কতটা গুরুতর, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা জোরদার করেছে ইরান বলে সতর্ক করেছেন ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা। তেহরানের পক্ষ থেকে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার ষড়যন্ত্র ‘উন্নত পর্যায়ে’ পৌঁছেছে বলেও সতর্ক করা হয়েছে। গত মাসের শেষ দিকে রয়টার্সের হাতে আসা একটি স্মারকে এ তথ্য উঠে আসে।

আরও পড়ুন

অভিশংসন থেকে আপাতত রক্ষা পেলেন ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

তবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে কর্মকর্তা ও নাগরিকদের ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ আগেই অস্বীকার করেছে ইরান।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করেন, দেশটির অভ্যন্তরে এবং বিদেশের বিভিন্ন ভূখণ্ডে বড় পরিসরে হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত।

এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

নেতানিয়াহুর ভবিষ্যৎ অনিশ্চিত, শপথ নিলেন পার্লামেন্ট সদস্যরা

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে তেহরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রচেষ্টায় অন্যতম প্রধান ভূমিকা পালন করছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দুপুরের আগেই বৃষ্টির শঙ্কা
দুপুরের আগেই বৃষ্টির শঙ্কা
১১ নভেম্বর ২০২৬ সকাল ১০:০২:০৪







আজকের রাশিফল (১১ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১১ নভেম্বর ২০২৬)
১১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০২:১৬