• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:১১:৪৮ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ছাড়াল ৪৭ বিলিয়ন ডলার: পেন্টাগন

২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৬:৩৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ছাড়াল ৪৭ বিলিয়ন ডলার: পেন্টাগন
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বেড়ে ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। পেন্টাগনের একটি অভ্যন্তরীণ হিসাবের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত জুলাই মাসে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রকাশিত হিসাবের তুলনায় এই ব্যয় বর্তমানে ২৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। তবে পেন্টাগনের এই হিসাবটি এখনও আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এ বিষয়ে সংবাদমাধ্যম থেকে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন প্রতিরক্ষা দপ্তর।

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ইরান যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে বড় ধরনের চাপের মুখে রয়েছে শাসক দল রিপাবলিকান পার্টি।

আরও পড়ুন

নেতানিয়াহুকে ঠেকাতে আইজেনকোট-আরব জোটের সম্ভাবনা

এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী দুই বছরের জন্য মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে। যুদ্ধটি মার্কিন জনগণের কাছে খুব একটা জনপ্রিয়তা না পাওয়ায় এর সম্ভাব্য রাজনৈতিক পরিণতি নিয়ে বেশ উদ্বিগ্ন দলটির শীর্ষ নেতারা।

পাশাপাশি, এই যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। এর ফলে রিপাবলিকান প্রার্থীদের প্রতি জনসমর্থন কমেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার রেটেও নেতিবাচক প্রভাব পড়েছে।

উল্লেখ্য, বর্তমানে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই খুব সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে রিপাবলিকানরা।

আরও পড়ুন

গাজায় যুদ্ধবিরতির এক বছর: ‘ব্যক্তিগত জীবন আর শান্তি দুটোই এখন অতীত’

এটিভি/ আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ