ডেস্ক রিপোর্ট: আজ ২৮ অক্টোবর, পল্টন ট্র্যাজেডি দিবস। ২০০৬ সালের এই দিনে রাজধানীর পল্টন মোড় এলাকায় লগি-বৈঠার তাণ্ডবে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় বেশ কয়েকজন নিহত ও কয়েকশ মানুষ আহত হন। সেই ভয়াবহ ও রক্তক্ষয়ী ঘটনার ২০ বছর পূর্ণ হলো আজ।
২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল তৎকালীন বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোট সরকারের ক্ষমতার মেয়াদের শেষ দিন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে প্রধান বিচারপতি কে এম হাসানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধী দল আওয়ামী লীগ দেশব্যাপী ‘লগি-বৈঠা’ আন্দোলনের ডাক দেয়।
ওই দিন পল্টন, বায়তুল মোকাররমের উত্তর গেট ও আশপাশের এলাকায় জামায়াতে ইসলামী এবং বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশ ছিল। সমাবেশ শুরুর আগেই আওয়ামী লীগের নেতাকর্মীরা লগি, বৈঠা, লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে পল্টন ও আশপাশের এলাকায় হামলা চালান বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে পল্টন মোড় রণক্ষেত্রে পরিণত হয়।
প্রকাশ্য দিবালোকে পিটিয়ে ও গুলি করে মানুষ হত্যার ঘটনা এবং মরদেহের ওপর নৃত্য করার দৃশ্য দেশ-বিদেশের গণমাধ্যমে প্রচারিত হলে বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় ওঠে।
গত ২০ বছর ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে এই হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া কার্যত চাপা পড়ে ছিল বলে অভিযোগ করে আসছেন ভুক্তভোগী পরিবারগুলো।
তাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হয়। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর এই ঘটনার বিচারপ্রক্রিয়া পুনরায় সচল করার দাবি জোরদার হয়েছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available