• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:১২:১১ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

চার পদে ৪৪০ জনকে নিয়োগ দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা আরআরএফ

২৮ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১২:১১

চার পদে ৪৪০ জনকে নিয়োগ দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা আরআরএফ
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), যশোর চার পদে মোট ৪৪০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ক্ষুদ্রঋণ কার্যক্রমে সিলেট বিভাগ ও পার্শ্ববর্তী জেলাগুলোতে এসব নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ নভেম্বর নির্ধারিত কেন্দ্রে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে পারবেন।

পদ ও নিয়োগের সংখ্যা

আঞ্চলিক ব্যবস্থাপক: ২০ জন (বয়স অনূর্ধ্ব ৪৫ বছর)

আরও পড়ুন

আনসার–ভিডিপি ব্যাংকে ৬২ পদে নিয়োগ, চাকরি পেতে করুন আবেদন

শাখা ব্যবস্থাপক: ৬০ জন (বয়স অনূর্ধ্ব ৪০ বছর)

অফিসার (অ্যাকাউন্টস): ৬০ জন (বয়স ২৫ থেকে ৩৫ বছর)

অফিসার (ঋণ): ৩০০ জন (বয়স ২৫ থেকে ৩৫ বছর)

আরও পড়ুন

সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা

আঞ্চলিক ব্যবস্থাপক পদে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শাখা ব্যবস্থাপক, অফিসার (অ্যাকাউন্টস) ও অফিসার (ঋণ) পদে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অধ্যয়নরত প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

অভিজ্ঞতা ও দক্ষতা

আরও পড়ুন

এসবিএসি ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে অভিজ্ঞতা

আঞ্চলিক ব্যবস্থাপক পদে পিকেএসএফের ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অন্তত তিন বছরের অভিজ্ঞতা এবং ৫ থেকে ৭টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি এমএস ওয়ার্ড, এক্সেল, ই-মেইল ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে।

শাখা ব্যবস্থাপক পদে পিকেএসএফের ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে কর্মদক্ষতা সন্তোষজনক হলে অভিজ্ঞতার শর্ত শিথিলযোগ্য।

অফিসার (অ্যাকাউন্টস) পদে এমএস অফিস ও হিসাব ব্যবস্থাপনার সফটওয়্যার পরিচালনায় দক্ষতা এবং নিজস্ব ল্যাপটপ থাকতে হবে। অফিসার (ঋণ) পদে ট্যাব পরিচালনা এবং মাঠপর্যায়ে ঋণ ও সঞ্চয় আদায় কার্যক্রম পরিচালনায় দক্ষ হতে হবে।

আরও পড়ুন

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়-অধিদপ্তরে বড় নিয়োগ

আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও অফিসার (ঋণ) পদে প্রার্থীদের নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা

আঞ্চলিক ব্যবস্থাপক পদে শিক্ষানবিশকালীন বেতন ৫৫ হাজার টাকা। ছয় মাস পর স্থায়ী হলে বেতন হবে ৬০ হাজার ৫০৭ টাকা।

আরও পড়ুন

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশনে ইঞ্জিনিয়ারিং পদে চাকরির সুযোগ

শাখা ব্যবস্থাপক পদে শিক্ষানবিশকালীন বেতন ৪৭ হাজার টাকা। স্থায়ী হলে বেতন হবে ৫৩ হাজার ৬৪৮ টাকা।

অফিসার (অ্যাকাউন্টস) পদে শিক্ষানবিশকালীন বেতন ৩৪ হাজার টাকা। স্থায়ী হলে বেতন হবে ৩৯ হাজার ৩৩১ টাকা।

অফিসার (ঋণ) পদে শিক্ষানবিশকালীন বেতন ৩৩ হাজার টাকা। স্থায়ী হলে বেতন হবে ৩৮ হাজার ১৬৬ টাকা।

এ ছাড়া আবাসন ভাতা, দূরত্ব ভাতা, কর্মদক্ষতার ভিত্তিতে প্রণোদনা, ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, দুটি উৎসব ভাতা, মূল বেতনের ৫০ শতাংশ বৈশাখী ভাতা, সিটি ভাতা, চিকিৎসা তহবিল, শিক্ষা কল্যাণ সুবিধা, সপ্তাহে দুই দিন ছুটি, শিক্ষাবৃত্তি এবং মোটরসাইকেল ও কম্পিউটার কেনার ঋণ সুবিধা রয়েছে।

পরীক্ষা ও আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, দুই কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং অনাত্মীয় দুজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্সসহ নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।

পরীক্ষার তারিখ ও সময়: ৬ নভেম্বর ২০২৬, সকাল ৯টা।

পরীক্ষার স্থান: আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, হাউজিং এস্টেট রোড, আম্বরখানা আবাসিক এলাকা, সিলেট।

অফিসার (অ্যাকাউন্টস) পদের জন্য লিখিত, মৌখিক ও কম্পিউটার পরীক্ষা নেওয়া হবে। অন্য পদগুলোর জন্য মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিতে ২৫০ টাকা অফেরতযোগ্য নগদ নিবন্ধন ফি দিতে হবে। সঙ্গে জাতীয় পরিচয়পত্রের মূল কপি আনতে হবে।

নির্বাচিত প্রার্থীদের ফলাফল ১১ নভেম্বর ২০২৬ তারিখে সংস্থার আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চাকরিতে যোগদানের সময় মূল সনদপত্র জমা দিতে হবে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ