• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৫৪:১১ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

গম্ভীরের ‘চকলেট’ পেয়ে কিউই বোলারদের ওপর তাণ্ডব চালালেন সূর্যবংশী!

২৮ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৬:০১

গম্ভীরের ‘চকলেট’ পেয়ে কিউই বোলারদের ওপর তাণ্ডব চালালেন সূর্যবংশী!
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ব্যাটিং পজিশন বদল করে আগের ম্যাচে তিন নম্বরে নেমে করেছিলেন মাত্র ৮ বলে ৪ রান। তবে পরের ম্যাচেই ওপেনিংয়ে ফিরেই চেনা রূপে ফিরলেন ১৫ বছর বয়সী উদীয়মান ব্যাটার বৈভব সূর্যবংশী। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১৯ বলে ঝোড়ো ৪৫ রানের এক ইনিংস খেলেছেন এই কিশোর সেনসেশন। ভারতের সাবেক ব্যাটার সাদাগোপন রমেশ তার এই বিধ্বংসী ব্যাটিংকে টিম ম্যানেজমেন্ট ও কোচ গৌতম গম্ভীরের কাছ থেকে পাওয়া ‘চকলেট’-এর সঙ্গে তুলনা করেছেন।

গত মঙ্গলবার অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের দেওয়া ১৯০-এর বেশি রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালায় ভারত। ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে নেমে সূর্যবংশী তাঁর ইনিংসটি সাজান ৪টি ছক্কা ও ৪টি চারে। ২৩৬.৮৪ স্ট্রাইক রেটে খেলা তাঁর এই ইনিংসটি দলের ভিত গড়ে দেয়।

এর আগে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিন নম্বরে নেমে ৮ বলে ৪ রানে ফিরে গেলেও ওপেনিংয়ে নামতেই যেন নিজের আসল ছন্দ ফিরে পান এই বাঁহাতি ব্যাটার।

আরও পড়ুন

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে বিদায় করে রূপকথা লিখল ফ্লিটউড!

এ বিষয়ে সাবেক ব্যাটার সাদাগোপন রমেশ বলেন, ‘টিম ম্যানেজমেন্ট যখন তাকে আবার ওপেনিংয়ে পাঠাল, তখন সূর্যবংশী যেন নিজের পছন্দের একটা চকলেট পেয়ে গেল! শুক্রবারে স্কুল ছুটির পর আনন্দিত ছোট্ট শিশুর মতো একদম স্বাধীন মনে ব্যাট করেছে সে।

’তবে এদিন সূর্যবংশীর চেয়েও বেশি ভয়ংকর ছিলেন তাঁর ওপেনিং সঙ্গী অভিষেক শর্মা। মাত্র ৩৮ বলে ৯টি চার ও ১১টি ছক্কায় ১১৩ রানের এক রূপকথার ইনিংস খেলেন তিনি। সূর্যবংশী ও অভিষেকের তাণ্ডবে মাত্র ৭ ওভারেই স্কোরবোর্ডে ১৩৩ রান জমা করে ভারত! দুই ওপেনারের এমন ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচটি শুরু থেকেই পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় স্বাগতিক দল।

অভিষেক শর্মার প্রশংসা করে রমেশ বলেন, তিনি এমনভাবে ব্যাট করছেন যে তাঁর নাম শুনলেই প্রতিপক্ষ বোলাররা আতঙ্কিত হয়ে পড়েন। মাত্র ৭ ওভারে ১৩৩ রান তোলার ঘটনাটিকে তিনি ‘অবিশ্বাস্য’ বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন

দুই উইকেট হারিয়ে ৬৮ রান বাংলাদেশের

শেষ পর্যন্ত ৪০ বল আর ৬ উইকেট হাতে রেখেই দারুণ জয় তুলে নেয় ভারত। এই জয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল শ্রেয়াস আয়ারের দল।

এটিভি/ আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ