• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে আশ্বিন ১৪৩৩ সকাল ১০:২৬:০৩ (08-Oct-2026)
  • - ৩৩° সে:

নির্বাচনের আগেই ইরানে হামলা করতে চান ট্রাম্প

৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪২:১৫

নির্বাচনের আগেই ইরানে হামলা করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানে হামলা চালানোর সম্ভাব্য সামরিক পরিকল্পনা পর্যালোচনার জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৮ অক্টোবর বৃহস্পতিবার মার্কিন সাময়িকী দ্য আটলান্টিকের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব—এমন কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুর তালিকা প্রস্তুত করতে প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস।

যুক্তরাষ্ট্রের প্রশাসনের কয়েকজন কর্মকর্তা দ্য আটলান্টিককে জানিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমানো এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধে অগ্রগতি দেখানোর রাজনৈতিক চাপ থেকেই ট্রাম্প এই উদ্যোগ নিয়েছেন।

তবে সম্ভাব্য হামলার পরিধি, নির্দিষ্ট লক্ষ্যবস্তু এবং শেষ পর্যন্ত সামরিক অভিযান চালানো হবে কি না—এসব বিষয়ে মার্কিন প্রশাসনের ভেতরে এখনো আলোচনা ও মতবিরোধ চলছে।

এর আগে ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, মধ্যবর্তী নির্বাচনের কিছু আগে কিংবা পরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে পরিচালিত ইরান যুদ্ধ ‘খুব দ্রুতই’ শেষ হবে।

এদিকে ইরানে নতুন করে হামলার সম্ভাবনা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা
বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা
৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩২:৩৬


আজ থেকে শুরু রাওয়া বইমেলা
আজ থেকে শুরু রাওয়া বইমেলা
৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:১৮:০৬


তিনি এখন ড. লিওনেল মেসি
তিনি এখন ড. লিওনেল মেসি
৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:১১:০০