• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে আশ্বিন ১৪৩৩ সকাল ১০:১২:২৪ (08-Oct-2026)
  • - ৩৩° সে:

আজ থেকে শুরু রাওয়া বইমেলা

৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:১৮:০৬

আজ থেকে শুরু রাওয়া বইমেলা

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মহাখালীতে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১২তম রাওয়া বইমেলা ২০২৬। ‘বইয়ের সঙ্গে বন্ধুত্ব করি-জ্ঞানচর্চার সংস্কৃতি গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের মেলায় থাকছে ৫৫টি স্টল।

রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত এ বইমেলা চলবে ৮ থেকে ১০ অক্টোবর। মহাখালীর রাওয়া হেলমেট হলে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় রাওয়ার লেখকদের প্রকাশিত বইয়ের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করা হবে।

এর আগে গত শনিবার দুপুরে রাজধানীর মহাখালী রাওয়া লেডিস ক্লাব কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বইমেলার বিভিন্ন আয়োজন ও কর্মসূচির তথ্য তুলে ধরেন রাওয়া ক্লাবের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আবদুল হক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা
বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা
৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩২:৩৬


আজ থেকে শুরু রাওয়া বইমেলা
আজ থেকে শুরু রাওয়া বইমেলা
৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:১৮:০৬


তিনি এখন ড. লিওনেল মেসি
তিনি এখন ড. লিওনেল মেসি
৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:১১:০০