• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১২:০১:৪০ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

মেসি এমন এক ইতিহাস রেখে গেছে, যা চিরকাল থাকবে: রোনালদো

৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:১৪:৩৩

মেসি এমন এক ইতিহাস রেখে গেছে, যা চিরকাল থাকবে: রোনালদো

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায় নিয়ে তার ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার পর মেসির পোস্টে এই মন্তব্য করেন পর্তুগিজ তারকা।

২০২৬ ফিফা বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন মেসি। ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। এরপর সমর্থকদের বিদায় জানাতে জাতীয় দলের হয়ে আরো একটি ম্যাচ খেলেন তিনি।

সেই ম্যাচের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট দেন মেসি। আন্তর্জাতিক ক্যারিয়ারে যারা তার পাশে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন

দ. আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা

মেসির সেই পোস্টের মন্তব্যের ঘরে রোনালদো লেখেন, ‘লিও, এত বছর নিজের দেশের হয়ে খেলেছ এবং এমন এক ইতিহাস রেখে গেছ, যা চিরকাল থাকবে। আর্জেন্টিনার হয়ে যা অর্জন করেছ, তার প্রতি আমার পূর্ণ সম্মান। আলিঙ্গন।’

প্রায় দুই দশক ধরে ফুটবলে পাশাপাশি পথচলা মেসি ও রোনালদোকে সর্বকালের অন্যতম সেরা দুই ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতেন মেসি। তিনি ৮ বার ব্যালন ডি’অরও জিতেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫