আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাধান না হলে দেশটিকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ইরানে আবার হামলা চালানো হবে, নাকি শান্তিচুক্তির পথে এগোনো হবে—এ বিষয়ে তাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে।
ভাষণে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরেন ট্রাম্প। তিনি দাবি করেন, চলমান সংঘাত ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রেখেছে। একই সঙ্গে ‘শক্তির মাধ্যমে শান্তি’ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন তিনি।
ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে এমন কোনো চুক্তি হবে কি না, যার মাধ্যমে দেশটি পুনর্গঠন করে আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠতে পারে—এ নিয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার কথাও বলেন তিনি।
তিনি আরও বলেন, এমন পদক্ষেপ নেওয়া হলে তা দ্রুত করা হবে, যাতে ইরান ভবিষ্যতে ‘মানুষ হত্যা ও দেশ ধ্বংস করার’ সুযোগ না পায়। এ সময় তিনি ইরানের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন।
অবশ্য ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করেন ইরানের সঙ্গে শেষ পর্যন্ত একটি চুক্তি হবে। তার ধারণা, নভেম্বরের নির্বাচনের পরপরই এ ধরনের একটি চুক্তি হতে পারে।
ভাষণে ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে তাঁর প্রশাসন ঘনিষ্ঠভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হবে।
ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে চলমান যোগাযোগের মাধ্যমে সমস্যাটির সমাধান করা হবে এবং বিষয়টি মানুষের ধারণার চেয়েও দ্রুত ঘটতে পারে।
সূত্র: বিবিসি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available