• ঢাকা
  • |
  • বুধবার ৮ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:২৯:৩৫ (23-Sep-2026)
  • - ৩৩° সে:

‘পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বাসে আগুন ও ককটেল হামলার রহস্য বের হবে’

২৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৩:২৬

‘পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বাসে আগুন ও ককটেল হামলার রহস্য বের হবে’

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বাসে আগুন ও ককটেল হামলার সঙ্গে কারা জড়িত, সেই রহস্য বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, জামায়াত-এনসিপি এবং আওয়ামী লীগ—এই দুই বিরোধী পক্ষকে মোকাবিলা করেই বর্তমান সরকারকে দেশ পরিচালনা করতে হচ্ছে।

দেশকে অস্থিতিশীল করতে জামায়াত, এনসিপি এবং আওয়ামী লীগ একসঙ্গে বাস-ট্রেনে আগুন ও ককটেল হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরে আসার পরিস্থিতি সৃষ্টির জন্য আওয়ামী লীগ ও তাদের মিত্ররা নানা অপতৎপরতা চালাচ্ছে। টোকাই ভাড়া করে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটানোর মিশন হাতে নেওয়া হয়েছে।

সাত মাসের একটি সরকারের বিরুদ্ধে এই ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচিকে 'স্বাভাবিক নয়' বলে আখ্যায়িত করেন রাশেদ খাঁন। তিনি বলেন, এসব কর্মসূচির নামে পিকনিক স্টাইলে ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করা হচ্ছে, যা জনকল্যাণমূলক নয়।  

বিশ্বজুড়ে চলা জ্বালানি সংকটের কথা উল্লেখ করে তিনি জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। তবে সরকারের সঠিক পদক্ষেপের কারণে আগামী দুই বছরের মধ্যে দেশে কোনো বিদ্যুৎ ও জ্বালানি সংকট থাকবে না।  

প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলেও তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।

এই আলোচনা সভায় রাশেদ খাঁন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীকে সজাগ থাকার এবং নিরপরাধ সরকারের বিরুদ্ধে অপপ্রচার রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








জাতিসংঘ অধিবেশনের মধ্যে নিউইয়র্কে বোমা আতঙ্ক
জাতিসংঘ অধিবেশনের মধ্যে নিউইয়র্কে বোমা আতঙ্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩১:৫৩