• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:২১:৫৯ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

চীনে কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৫

১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৪:০৬

চীনে কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৫
ছবি: সিনহুয়া

আন্তর্জাতিক ডেস্ক: চীনের বন্দরে মেরামতের জন্য নোঙর করে রাখা বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর এনবিসি নিউজ

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, জাহাজে থাকা মোট ৪২ জনের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন রোগীরা এখন আশঙ্কামুক্ত।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের উত্তর-পূর্ব উপকূলের প্রধান নৌ-পরিবহন হাব কিংদাও বন্দরের ‘বেইহাই শিপবিল্ডিং কোম্পানিতে’ জাহাজটির মেরামতের কাজ চলছিল। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে জাহাজটিতে আগুন লাগে এবং স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জাহাজের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

তবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা আগুন নিয়ন্ত্রণে এসেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

জাহাজ-ট্র্যাকিং ওয়েবসাইট ‘ভেসেলফাইন্ডার’-এর তথ্য অনুযায়ী সিনহুয়া প্রকাশিত একটি ছবি থেকে জানা গেছে, লাইবেরিয়ার পতাকা নিয়ে যাতায়াত করা জাহাজটির নাম ‘ওশান মেলোডি’। এ ঘটনায় জরুরি অনুসন্ধান ও উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট শি ‘নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এর জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর তাগিদ দিয়েছেন।’

প্রেসিডেন্ট শি জিনপিং আরও বলেন, ‘সব অঞ্চল ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এই ঘটনা থেকে গভীর শিক্ষা নিতে হবে। সব ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি গুরুত্বের সঙ্গে তদন্ত ও সংস্কার করতে হবে।’

অন্যদিকে ‘আটকে পরা’ ব্যক্তিদের উদ্ধার ও আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী লি কিয়াং। একই সঙ্গে কর্তৃপক্ষকে সেকেন্ডারি ডিজাস্টার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানান তিনি।

বেইহাই শিপবিল্ডিং প্রতিষ্ঠানটি রাষ্ট্রনিয়ন্ত্রিত ‘চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশন’-এর একটি অংশ, যা বিশ্বের বৃহত্তম জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান। বেইহাই শিপবিল্ডিংয়ের ওয়েবসাইটের তথ্যমতে, তাদের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে জাহাজ নির্মাণ ও মেরামত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭



ডেঙ্গু কেড়ে নিল আরও ৬ প্রাণ, হাসপাতালে ভর্তি ১৪৯২
ডেঙ্গু কেড়ে নিল আরও ৬ প্রাণ, হাসপাতালে ভর্তি ১৪৯২
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১২:৪১