• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৫৭:১০ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণমন্ত্রী

৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১

হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম করায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা সফর বাতিল করেছেন তিনি।

৬ নভেম্বর শুক্রবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন মন্ত্রী। এ অবস্থায় পূর্বনির্ধারিত সফর বাতিল করে দ্রুত তাকে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাকে ভর্তি করা হয়।

মন্ত্রীর সফরসঙ্গী সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় তাকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শে তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন

কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন

সিলেট সিটি করপোরেশনের মেয়র থাকাকালীন আরিফুল হক চৌধুরীর পিআরও (বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক) শাহাব উদ্দিন শিহাব জানান, গেল কয়েকমাস যাবৎ মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি নিয়ে টানা পরিশ্রম করছেন তিনি। এর মধ্যে শ্রমিক অসন্তোষ নিরসন করা নিয়ে নাওয়া-খাওয়া ভুলে মন্ত্রণালয়ে কাজ করছেন। ঢাকায় থাকতেই তিনি অসুস্থবোধ করেন। তারপরও সিলেটে পূর্বনির্ধারিত সফর বাতিল করেননি তিনি। কিন্তু সফরকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে তিনি এখন অনেকটা সুস্থবোধ করছেন বলে পারিবারিক সূত্রে জানতে পেরেছেন এই সাংবাদিক।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণমন্ত্রী
হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণমন্ত্রী
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১




কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৭:৪৫


বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৪:০৯

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৪:৫০