• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৫৫:৫৭ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন

৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৭:৪৫

কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বাংলাদেশ কোস্ট গার্ডের ৫টি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে ১টি জাহাজে ‘জয় বাংলা’ এবং বাকি ৪টিতে ছিল জাতীয় ৪ নেতার নাম। ৫ নভেম্বর বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ কোস্ট গার্ডের ৫টি জাহাজের আগের নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করা হয়েছে। জাহাজগুলোর মধ্যে- বিসিজিএস জয় বাংলার নতুন নাম রাখা হয়েছে বিসিজিএস অদম্য বাংলা, বিসিজিএস সৈয়দ নজরুলের নাম পরিবর্তন করে বিসিজিএস ফিরোজ কবীর, বিসিজিএস তাজউদ্দীনের নাম বিসিজিএস নুরুল ইসলাম, বিসিজিএস মনসুর আলীর নাম বিসিজিএস এম হুমায়ুন কবীর এবং বিসিজিএস কামরুজ্জামানের নতুন নাম রাখা হয়েছে বিসিজিএস আশরাফ সিদ্দিকী।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন

যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের জনগণ তাদের আর রাজনীতি করতে দেবে না

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৭:৪৫


বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৪:০৯

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৪:৫০