• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:০৮:০৬ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

‘এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে’

৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৭:১২

‘এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে’

অনলাইন ডেস্ক: এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেন, জামায়াত ও এনসিপির আদর্শ তেল ও জলের মতো। যা কখনো একটার সঙ্গে আরেকটা মিশে না।

৬ নভেম্বর শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন

আমির হামজার নারীঘটিত বিষয়ে জামায়াত আমির জানতেন: রাশেদ খাঁন

রাশেদ খাঁন বলেন, নির্বাচনের আগে এনসিপি নতুন দল হিসেবে সংসদীয় রাজনীতি করার জন্য জামায়াতের সঙ্গে জোটে গিয়েছিল। সেই সময় ডা. তাসনিম জারার মতো তরুণ নেতৃত্বরা এনসিপি থেকে বের হয়ে যায়। জামায়াতের সঙ্গে এনসিপির জোট তরুণ নেতৃত্বরা মেনে নিতে পারেনি। এখন আবার সামান্তা শারমিন এনসিপি থেকে বের হয়ে গেলেন। এনসিপি যদি জামায়াত জোট থেকে বের হয়ে না আসে, তাহলে সামান্তা শারমিনদের মতো যারা গুরুত্বপূর্ণ নেতৃত্ব আছেন, তারা এভাবেই এনসিপি থেকে দিনে দিনে বের হয়ে আসবে।

তিনি আরও বলেন, জামায়াত মুখে ইসলামের কথা বলে। কিন্তু জামায়াতের নেতারা একের পর এক নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে। সাতক্ষীরার গাজী নজরুলের ঘটনা এখনো আলোচিত। এরই মধ্যে গতকাল থেকে কুষ্টিয়ার এমপি জামায়াত নেতা মুফতি আমির হামজার অডিও রেকর্ড আমার কাছে এসেছে। আমি সেটির ফ্যাক্ট চেক করে সত্যতাও পেয়েছি। জামায়াতের হাতে দেশের নারীরা নিরাপদ নয়।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণমন্ত্রী
হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণমন্ত্রী
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১




কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৭:৪৫


বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৪:০৯

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৪:৫০