• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:০৮:২৪ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

হেলিকপ্টার বিধ্বস্ত: ৫ মার্কিন নাগরিকসহ ইকুয়েডরের গোয়েন্দা প্রধান নিহত

২০ আগস্ট ২০২৬ সকাল ০৮:৩৫:২৪

হেলিকপ্টার বিধ্বস্ত: ৫ মার্কিন নাগরিকসহ ইকুয়েডরের গোয়েন্দা প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার সাম্বুরু কাউন্টিতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দা প্রধান মিশেল সেনসি-কন্টুগি, তার স্ত্রী স্টেফানি হলিহানসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিকও ছিলেন। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ছয় যাত্রী ও পাইলট—কেউই বেঁচে নেই।

বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটের দিকে উত্তর কেনিয়ার সাম্বুরু কাউন্টির মাউন্ট ওলোলোকওয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, ইউরোকপ্টার EC130 B4 হেলিকপ্টারটি লইসাবা কনজারভেন্সি থেকে এওয়াসো নিয়রো এলাকার দিকে যাচ্ছিল।

ইকুয়েডরের ন্যাশনাল ইন্টেলিজেন্স সেন্টারের প্রধান মিশেল সেনসি-কন্টুগি ও তার স্ত্রী স্টেফানি হলিহানের মৃত্যুর বিষয়টি ইকুয়েডর সরকার নিশ্চিত করেছে। স্টেফানি ছিলেন মার্কিন নাগরিকও।

আরও পড়ুন

পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর থেকে ভারতের বহরে নেই ৪ রাফাল

নিহতদের মধ্যে মার্কিন টেলিভিশন নির্বাহী হোসে আলবার্তো সুয়ারেজও রয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের স্প্যানিশ ভাষার টেলিভিশন নেটওয়ার্ক টেলিমুন্ডোর একাধিক স্টেশনের প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কেনিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্গম এলাকা এবং দুর্ঘটনাস্থলে আগুন থাকায় উদ্ধার ও মরদেহ উদ্ধারের কাজও কঠিন হয়ে পড়ে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিহত পাঁচ মার্কিন নাগরিকের পরিবারের জন্য কেনিয়ায় থাকা মার্কিন দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কনস্যুলার সহায়তা দিচ্ছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

সূত্র: বিবিসি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব
যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব
২০ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩০:৪১