• ঢাকা
  • |
  • সোমবার ১২ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:০৭:৩৬ (27-Jul-2026)
  • - ৩৩° সে:

গোলাবারুদের ঘাটতির অভিযোগ উড়িয়ে দিলেন ট্রাম্প

২৭ জুলাই ২০২৬ দুপুর ১২:১৪:৫৪

গোলাবারুদের ঘাটতির অভিযোগ উড়িয়ে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান গোলাবারুদের ঘাটতির কারণে স্থগিত করা হয়েছে—এমন দাবি সরাসরি নাকচ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২৬ জুলাই রোববার ওয়াল স্ট্রিট জার্নাল-কে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, টানা ১৩ দিন ইরানে বিমান হামলা চালানোর পর অভিযান স্থগিতের সিদ্ধান্তের সঙ্গে অস্ত্র বা গোলাবারুদের স্বল্পতার কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, “পৃথিবীর অন্য যেকোনো দেশের তুলনায় আমাদের কাছে বেশি গোলাবারুদ রয়েছে। এমনকি আমাদের প্রয়োজনের চেয়েও বেশি মজুত আছে।”

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নির্ভুল ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুত কমে এসেছে বলে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতেই ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই এবং গোলাবারুদের সংকটের কারণে ইরানবিরোধী অভিযান স্থগিত করা হয়েছে—এমন খবর সঠিক নয়।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিশ্ববাজারে কমল তেলের দাম
বিশ্ববাজারে কমল তেলের দাম
২৭ জুলাই ২০২৬ সকাল ১১:৪৮:২৪



দেশে ফের স্বর্ণের দামে লাফ
দেশে ফের স্বর্ণের দামে লাফ
২৭ জুলাই ২০২৬ সকাল ১১:১৭:১৮



Follow Us