• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৫:২৬:১০ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

বিশ্ববাজারে কমল তেলের দাম

২৭ জুলাই ২০২৬ সকাল ১১:৪৮:২৪

বিশ্ববাজারে কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে। কূটনৈতিক আলোচনার সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথে সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় একদিনেই তেলের দাম প্রায় ৫ শতাংশ কমেছে।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ২৭ জুলাই সোমবার লেনদেনে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৮৯ ডলার বা ৫ দশমিক ০৫ শতাংশ কমে ৯১ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। দিনের শুরুতে ব্রেন্টের দাম সাময়িকভাবে ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচেও নেমেছিল।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৬৭ ডলার বা ৫ দশমিক ২৩ শতাংশ কমে ৮৪ দশমিক ৬৪ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে বড় ধরনের সামরিক হামলা না হওয়া এবং কূটনৈতিক তৎপরতা বাড়ার ইঙ্গিত বিনিয়োগকারীদের উদ্বেগ কমিয়েছে। এর প্রভাবেই তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে।

তবে হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো সতর্কতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে। পরিস্থিতি আরও স্থিতিশীল হলে তেলের বাজারেও স্থায়ী স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১