• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৩৫:৩৫ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

হরমুজে টোল পরিকল্পনা থেকে সরে এসেছেন ট্রাম্প, ইরান যুদ্ধের সমাধান এখনো অধরা: বিবিসি

১৫ জুলাই ২০২৬ সকাল ০৮:৫৯:১৩

হরমুজে টোল পরিকল্পনা থেকে সরে এসেছেন ট্রাম্প, ইরান যুদ্ধের সমাধান এখনো অধরা: বিবিসি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান আবারও বদলেছে। হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের প্রস্তাব থেকে সরে এসে তিনি এবার উপসাগরীয় মিত্র দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ইঙ্গিত দিয়েছেন। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, এ পরিবর্তন যুদ্ধের রাজনৈতিক সমাধান খুঁজে পেতে ওয়াশিংটনের চলমান সংকটকেই সামনে এনেছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন, ইরানি নৌপরিবহনের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ পুনর্বহাল করা হচ্ছে। একই সঙ্গে হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে নিরাপত্তা ব্যয়ের অংশ হিসেবে ২০ শতাংশ ফি নেওয়ার কথাও বলেন।

তবে মাত্র একদিনের ব্যবধানে তিনি সেই অবস্থান থেকে সরে আসেন। নতুন প্রস্তাবে উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর কথা উল্লেখ করেন। এতে বোঝা যায়, সরাসরি ফি আদায়ের পরিবর্তে অর্থনৈতিক অংশীদারিত্বের মাধ্যমে নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে চায় ওয়াশিংটন।

বিবিসির বিশ্লেষণে বলা হয়, চার মাস ধরে চলা সংঘাতের পরও যুক্তরাষ্ট্র এখনো এমন কোনো রাজনৈতিক কৌশল খুঁজে পায়নি, যা যুদ্ধের স্থায়ী সমাধান নিশ্চিত করতে পারে। এক মাস আগে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সাময়িক যুদ্ধবিরতির সুযোগ তৈরি করলেও বাস্তবে সংঘর্ষ পুরোপুরি থামেনি।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে। জ্বালানির মূল্য বৃদ্ধি, আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি এবং মার্কিন বাহিনীর ওপর সম্ভাব্য হামলার আশঙ্কাও বিবেচনায় রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স প্রায়োরিটিজ–এর মধ্যপ্রাচ্যবিষয়ক কর্মসূচির পরিচালক রোজমেরি কেলানিড বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে সম্ভাব্য চিত্র হলো সংঘাতের কোনো স্পষ্ট সমাপ্তি নাও হতে পারে এবং এটি দীর্ঘস্থায়ী অমীমাংসিত যুদ্ধে রূপ নিতে পারে।

এদিকে ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। এর প্রভাব হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও আঞ্চলিক নিরাপত্তার ওপরও পড়ছে বলে উল্লেখ করেছে বিবিসি।

বিশ্লেষকদের মতে, সামরিকভাবে ইরানের সক্ষমতা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও হরমুজ প্রণালিতে নৌপরিবহন বিঘ্নিত করার সক্ষমতা দেশটির এখনো রয়েছে। ফলে কেবল সামরিক পদক্ষেপ নয়, রাজনৈতিক সমাধান ছাড়া এ সংকটের স্থায়ী অবসান কঠিন হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us