• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ সকাল ১০:০৪:১৫ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

মার্কিন ‘শয়তানি’ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজে অবরোধ থাকবে: আইআরজিসি

১৫ জুলাই ২০২৬ সকাল ০৯:০৯:১১

মার্কিন ‘শয়তানি’ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজে অবরোধ থাকবে: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ও ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ ও অবরোধ অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, সাম্প্রতিক মার্কিন সামরিক হামলা যুদ্ধক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা। তাদের অভিযোগ, বেআইনি জাহাজের বিরুদ্ধে অভিযান চালানোর অজুহাতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালিতে ইরানের আরোপিত নৌ অবরোধ অমান্য করে কোনো বাণিজ্যিক জাহাজ কিংবা যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের কোনো যুদ্ধজাহাজ ওই জলপথ অতিক্রম করার সাহস দেখায়নি।

তাদের ভাষ্য অনুযায়ী, অবরোধ ভাঙার কোনো চেষ্টা না হওয়ায় হরমুজ প্রণালিতে কোনো জাহাজে হামলার ঘটনাও ঘটেনি।

তবে আইআরজিসির এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই প্রণালি দিয়ে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) উল্লেখযোগ্য অংশ পরিবাহিত হয়। ফলে এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি বিশ্ব জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


২০ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন
২০ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন
১৫ জুলাই ২০২৬ সকাল ১০:০০:২৪









Follow Us