• ঢাকা
  • |
  • রবিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ রাত ১২:৫০:১৪ (19-Jul-2026)
  • - ৩৩° সে:

যে কারণে বাবার জানাজায় নাও থাকতে পারেন মোজতবা খামেনি

৪ জুলাই ২০২৬ সকাল ১১:২৯:০২

যে কারণে বাবার জানাজায় নাও থাকতে পারেন মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় প্রকাশ্যে অংশ নাও নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামি বলেন, বর্তমান পরিস্থিতিতে মোজতবা খামেনির প্রকাশ্যে জানাজায় অংশ নেওয়ার সম্ভাবনা খুবই কম।

তিনি বলেন, “আমার মনে হয় না তিনি অনুষ্ঠানে অংশ নেবেন। কারণ, বর্তমানে ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। শুধু ইরান নয়, নতুন সর্বোচ্চ নেতাকেও লক্ষ্যবস্তু করা হতে পারে বলে আশঙ্কা রয়েছে।”

মোহাম্মদ ইসলামির দাবি, ইসরায়েল আন্তর্জাতিক আইনকে গুরুত্ব দেয় না এবং প্রকাশ্যেই ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর হুমকি দিয়ে আসছে।

তার মতে, ইসরায়েল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া অন্তর্বর্তী সমঝোতা ভেস্তে দিতে আগ্রহী। এমন পরিস্থিতিতে নতুন সর্বোচ্চ নেতার জনসমক্ষে উপস্থিতি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এদিকে রাজধানী তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের অংশগ্রহণের প্রস্তুতি চলছে। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে নতুন সর্বোচ্চ নেতার প্রকাশ্য উপস্থিতি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
১৮ জুলাই ২০২৬ রাত ০৯:৪২:৩২





বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৮


ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১



Follow Us