• ঢাকা
  • |
  • শনিবার ১২ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৩২:৪১ (25-Apr-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের আব্বাস আরাগচির বৈঠক

২৫ এপ্রিল ২০২৬ সকাল ১০:৩৮:৫৫

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের আব্বাস আরাগচির বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটিতে পৌঁছে তিনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গেও বৈঠক করেছেন।

২৫ এপ্রিল শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এবং পাকিস্তানের দৈনিক ডন-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Ad
Ad

প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার দিবাগত রাতে ইসলামাবাদে পৌঁছান এবং পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

Ad

এর আগে ডন জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার প্রেক্ষাপটে ইরানি প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছায়। স্থানীয় সময় শুক্রবার রাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে প্রতিনিধিদলটি ইসলামাবাদে অবতরণ করে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানান, সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করবেন।

তিনি আরও বলেন, বৈঠকে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টার অগ্রগতি নিয়ে মতবিনিময় হয়েছে।

সূত্র: ডন, ইরান ইন্টারন্যাশনাল

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









রাউজানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১
রাউজানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১
২৫ এপ্রিল ২০২৬ সকাল ১০:১০:১২



Follow Us