• ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩৩ সকাল ১০:৫০:৫২ (20-Apr-2026)
  • - ৩৩° সে:

শেহবাজ-পেজেশকিয়ান ফোনালাপ

যুক্তরাষ্ট্র ‘বিশ্বাসঘাতকতা’ করতে পারে, আশঙ্কা তেহরানের

২০ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৫৪:৪৫

যুক্তরাষ্ট্র ‘বিশ্বাসঘাতকতা’ করতে পারে, আশঙ্কা তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা উঠে আসে। ইরানি বার্তাসংস্থা মিজান নিউজ এ তথ্য জানিয়েছে।

ফোনালাপে পেজেশকিয়ান শেহবাজ শরিফকে জানান, ইরানের ধারণা, যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রক্রিয়ায় ‘বিশ্বাসঘাতকতা’ করতে পারে, যেমনটি অতীতেও হয়েছে। তিনি আরও বলেন, চলমান যুদ্ধবিরতি ও আলোচনা প্রক্রিয়ার মধ্যেও ওয়াশিংটনের আচরণ ‘গুণ্ডামিমূলক’ ও ‘অযৌক্তিক’, যা তেহরানের সন্দেহকে আরও জোরালো করছে।

Ad
Ad

ইরানের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়, যুক্তরাষ্ট্র আলোচনাকে গুরুত্ব না দিয়ে আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে। এসব কারণেই কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি আস্থা কমে গেছে বলেও উল্লেখ করা হয়।

Ad

তবে এই ফোনালাপের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার বিষয়টি উল্লেখ করা হয়নি।

এর আগে ১৯ এপ্রিল রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য তার প্রতিনিধিরা সোমবার ইসলামাবাদে যাবেন। যদিও ইরানের পক্ষ থেকে এতে অংশগ্রহণ নিয়ে অনীহা প্রকাশ করা হয়েছে।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ ও তাসনিম নিউজ ‘অজ্ঞাত’ সূত্রের বরাতে জানায়, বর্তমান পরিস্থিতিকে আলোচনার জন্য অনুকূল মনে করছে না তেহরান। তাদের শর্ত যুক্তরাষ্ট্রকে আগে নৌ অবরোধ তুলে নিতে হবে।

এদিকে, একই দিনে ওমান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এ ঘটনাকে ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। তেহরান ইতোমধ্যে এর ‘পাল্টা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

সূত্র: এপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২০ এপ্রিল ২০২৬ সকাল ১০:২৫:৫৮










Follow Us