• ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩৩ সকাল ১০:৪২:২৮ (20-Apr-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বন্দুক হামলায় ৮ শিশু নিহত

২০ এপ্রিল ২০২৬ সকাল ০৯:১৫:১৭

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বন্দুক হামলায় ৮ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুক হামলায় আট শিশু নিহত হয়েছে। পরে পুলিশের অভিযানে সন্দেহভাজন হামলাকারী নিহত হন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধ ও অশান্তির জেরে এ হামলার ঘটনা ঘটে। তবে পুরো ঘটনার পেছনের কারণ এখনো বিস্তারিতভাবে তদন্তাধীন।

Ad
Ad

কর্তৃপক্ষ জানায়, ১৯ এপ্রিল রোববার ঘটা এ হামলার পর অভিযুক্ত ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করলে এক পর্যায়ে গুলিতে তার মৃত্যু হয়।

Ad

ঘটনাটি ঘটেছে লুইজিয়ানার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর শ্রিভপোর্ট এলাকায়। স্থানীয় পুলিশ কর্মকর্তা ক্রিস বোর্ডেলন এক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনাস্থলটি দুটি বাড়ি জুড়ে বিস্তৃত ছিল এবং তদন্তকারীরা আরও একটি বাড়িতে তল্লাশি চালাচ্ছেন।

তিনি আরও জানান, নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। তাদের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয় বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

শ্রিভপোর্টের মেয়র টম আর্সেনো ঘটনাটিকে ‘একটি ভয়াবহ সকাল’ হিসেবে উল্লেখ করে বলেন, পুরো শহর এই ঘটনায় গভীরভাবে শোকাহত।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে সহজলভ্য অস্ত্রনীতি বারবার এ ধরনের সহিংস ঘটনা বাড়িয়ে তুলছে, যা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্ক চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২০ এপ্রিল ২০২৬ সকাল ১০:২৫:৫৮










Follow Us