• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:৩৭:৫৫ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

বিদায় অনুষ্ঠানে দাওয়াত না দেয়ায় স্কুলে তালা দিলেন স্থানীয় নেতা

২০ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩১:১৩

বিদায় অনুষ্ঠানে দাওয়াত না দেয়ায় স্কুলে তালা দিলেন স্থানীয় নেতা

গাজীপুর (উত্তর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিদায় অনুষ্ঠানে দাওয়াত না করায় দলবল নিয়ে এসে অনুষ্ঠান পন্ড করে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন বিএনপি নেতা। প্রধান শিক্ষককে শাসিয়ে ভেঙে ফেলা হয় মাইকের রিসিভার। এসময় আতঙ্কিত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করে শিক্ষার্থীরা।

১৯ এপ্রিল রোববার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অভিযুক্ত সানোয়ার হোসেন আওয়াল গাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানোয়ার উদ্দিন বলেন, ‘২০২৬ সালে এসএসসি পরিক্ষার্থী সংখ্যা ৭৪ জন। রোববার সকাল ১০টার দিকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠান শুরু করে। ষষ্ঠ শ্রেণীর ছাত্র বিজয় মাত্র কুরআন তেলাওয়াত শেষ করে সামনে বসে। এসময় বিএনপির নেতা সানোয়ার হোসেন আওয়াল তার লোকজন নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন।’

তিনি আরও জানান, ‘আমার হাত থেকে রিসিভার কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। অনুষ্ঠানে কেন দাওয়াত দেয়া হয়নি এই বলে আমার গায়ে হাত দিয়ে ধাক্কাধাক্কি করে অনুষ্ঠান পন্ড করে চলে যেতে হুমকি ধামকি দেন। বাধা দিলে শিক্ষকদের গালাগাল করেন তিনি। স্কুলের অফিস সহায়ক আব্দুস সামাদকে মারধর করেন। ভয়ে আতংকিত হয়ে শিক্ষার্থী দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করে।’

বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. শামসুল হক বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের দাওয়াত না দেওয়ার কারণে বিদায় অনুষ্ঠান পন্ড করে দিয়েছে। শিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান করা সম্ভব হয়নি। একজন কর্মচারীকে মারধর করা হয়েছে।’

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘বিএনপির কিছু লোকজন এসে অনুষ্ঠান পন্ড করে স্কুলের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে দেওয়া হয়েছে।’

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি। সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭