• ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:০০:২০ (20-Apr-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০ এপ্রিল ২০২৬ সকাল ১০:২৫:৫৮

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন ডা. জুবাইদা রহমান।

এর আগে, ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে সকাল ৬টা ১০ মিনিটে নিজ জেলার উদ্দেশে রওয়ানা হন তিনি।

Ad
Ad

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম বগুড়া সফর। প্রায় দুই দশক পর নিজের পৈতৃক ভিটায় যাচ্ছেন তিনি, যা ঘিরে জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

Ad

আজকের সফরে বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ উপলক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সাজসজ্জা ও সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। জেলা জজ আদালত, পৌরসভা ভবন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ও প্রেসক্লাব নতুন রূপে সেজেছে।

আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজন করা হয়েছে বড় জনসমাবেশের, যেখানে লাখো মানুষের উপস্থিতির প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া গাবতলী বাগবাড়ী-তে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর জন্মভিটাতেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী জেলা জজ আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন এবং সিটি করপোরেশন ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। পাশাপাশি পৈতৃক ভিটায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন, সুধী সমাবেশে বক্তব্য এবং চৌকিরদহ খাল খননকাজের সূচনা করবেন।

বিকেলে তিনি শহরে ফিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এছাড়া বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধনের কথাও রয়েছে।

স্থানীয়দের আশা, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে বগুড়ার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তার আগমনকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক জনসমাগম ও উৎসবের আমেজ বিরাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
২০ এপ্রিল ২০২৬ সকাল ১১:০৩:৩৬



বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২০ এপ্রিল ২০২৬ সকাল ১০:২৫:৫৮





Follow Us