• ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:১৪:৫১ (20-Apr-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু ফুলছড়ি থেকে উদ্ধার

২০ এপ্রিল ২০২৬ সকাল ১০:৪১:২৫

নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু ফুলছড়ি থেকে উদ্ধার

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: নারায়ণগঞ্জ থেকে অপহরণের শিকার হওয়া এক শিশু কন্যাকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে নারায়ণগঞ্জের শিশু মাইশাকে অপহরণের বিষয়টি ছড়িয়ে পড়ে। এরই মধ্যে অভিযুক্ত যুবক শিশুটিকে নিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৫নং ফুলছড়ি ইউনিয়নের দিকে আসছিল। ১৯ এপ্রিল রোববার রাতে পথে শিশুটির কান্নাকাটি ও আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে যুবক অসংলগ্ন কথা বললে উপস্থিত জনতা তাকে আটক করে।

Ad
Ad

পরে তাকে ফুলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মালেকের বাসায় নেওয়া হয়। সেখানে আরও জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক অপহরণের বিষয়টি স্বীকার করে।

Ad

বিষয়টি ফুলছড়ি থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এদিকে, শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা ইতোমধ্যে ফুলছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ নুরুল হুদা সোমবার সকালে এশিয়ান টিভিকে মোবাইলে জানান, ‘শিশু মাইশাকে অপহরণকারী নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপরণ করে নিয়ে এসেছিল। আমরা রোববার রাতে শিশুটিকে উদ্ধার করি, একই সময় অপরণকারী যুবককেও আটক করি।’

‘শিশুটিকে উদ্ধারের পর তার মা-বাবাকে জানানো হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পুলিশসহ তারা ফুলছড়িতে এসেছিলেন। কিছুক্ষণ আগে তাদের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে’ বলেও জানান ওসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
২০ এপ্রিল ২০২৬ সকাল ১১:০৩:৩৬



বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২০ এপ্রিল ২০২৬ সকাল ১০:২৫:৫৮




Follow Us