• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩২ সকাল ০৯:৫০:১৭ (08-Apr-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রকে ইরানের ১০ দফার কঠোর শর্ত

৮ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৪৫:৫৮

যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রকে ইরানের ১০ দফার কঠোর শর্ত
“প্রতীকি ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান। নিজেদের বিজয়ী দাবি করে দেশটি আলোচনার জন্য পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ১০ দফা প্রস্তাব দিয়েছে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরান আরও জানিয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী ১০ এপ্রিল শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, উভয় পক্ষ সম্মত হলে আলোচনার সময়সীমা বাড়ানো যেতে পারে।

Ad
Ad

তবে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল বলছে, এই আলোচনা মানেই যুদ্ধের সমাপ্তি নয়। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১০ দফা পরিকল্পনার সব বিষয় চূড়ান্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষের কোনো প্রস্তাব গ্রহণ করবে না তেহরান।

Ad

ইরানের প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে—হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রিত পারাপার নিশ্চিত করতে ইরানি সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়, ইরান ও তার সহযোগী গোষ্ঠীগুলোর সঙ্গে যুদ্ধের অবসান এবং অঞ্চলজুড়ে মার্কিন সেনা প্রত্যাহারের মতো কঠোর শর্তও রয়েছে।

এছাড়া প্রস্তাবে রয়েছে—সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানকে ক্ষতিপূরণ প্রদান এবং জব্দকৃত সম্পদ অবমুক্ত করা।

ইরানের ১০ দফা প্রস্তাব:

১. যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে আক্রমণ না করার নীতিগত নিশ্চয়তা দিতে হবে।

২. হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ বহাল রাখতে হবে।

৩. ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃতি দিতে হবে।

৪. সব প্রাথমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

৫. সব পরোক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

৬. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব বাতিল করতে হবে।

৭. আন্তর্জাতিক আণবিক সংস্থার বোর্ড অব গভর্নর্সের সব সিদ্ধান্ত বাতিল করতে হবে।

৮. ইরানের ক্ষয়ক্ষতির জন্য পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।

৯. অঞ্চল থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে।

১০. ইরান ও তার মিত্রদের সঙ্গে সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটাতে হবে।

বিশ্লেষকদের মতে, এসব শর্তকে আলোচনার ভিত্তি হিসেবে সামনে এনে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তেহরান। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ইরানের কাছ থেকে ১০ দফার একটি প্রস্তাব পেয়েছি এবং আমরা মনে করি, এটি আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us