• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩২ সকাল ১১:৪০:১২ (08-Apr-2026)
  • - ৩৩° সে:

ইরানের১০ দফা শান্তি প্রস্তাবকে ‘বাস্তবসম্মত’ বললেন ট্রাম্প

৮ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪২:১১

ইরানের১০ দফা শান্তি প্রস্তাবকে ‘বাস্তবসম্মত’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের পারমাণবিক কর্মসূচি ও চলমান সংঘাত নিরসনে দীর্ঘ আলোচনা শেষে নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাব সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে তিনি একটি ‘বাস্তবসম্মত’ প্রস্তাব পেয়েছেন।

৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় ইরানের ওপর হামলা বাড়ানোর পরিকল্পনা স্থগিতের ঘোষণা দিয়ে ট্রাম্প এই মন্তব্য করেন। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এটিকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরে দাবি করছে, তাদের শর্ত মেনে নিতে যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে।

Ad
Ad

এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী ১০ এপ্রিল শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে দুই দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

Ad

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তেহরান একটি ১০ দফা শান্তি পরিকল্পনা পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে। এতে প্রধান শর্ত হিসেবে রয়েছে—ইরানের ওপর আরোপিত সব ধরনের প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার।

এছাড়া ইরান ও তার মিত্রদের ওপর হামলা বন্ধ, জব্দকৃত ইরানি সম্পদ অবমুক্ত করা এবং যেকোনো চুক্তিকে আন্তর্জাতিক আইনের আওতায় বাধ্যতামূলক করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের কথাও উল্লেখ রয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একে দেশের জন্য বড় কূটনৈতিক অর্জন বলে দাবি করেছে।

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, যা বর্তমানে কয়েক সপ্তাহ ধরে সংঘাতের কারণে ঝুঁকির মুখে রয়েছে।

ইরানের প্রস্তাবে আরও বলা হয়েছে, এই প্রণালী ব্যবহারকারী জাহাজ থেকে ফি আদায় করা হবে এবং তা অবকাঠামো পুনর্গঠনে ব্যয় করা হবে। এ বিষয়ে মার্কিন সিনেটর ক্রিস মার্ফি সতর্ক করে বলেছেন, ইরানকে এমন নিয়ন্ত্রণ দিলে তা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

বিশ্লেষকদের মতে, ইরানের সব শর্ত যুক্তরাষ্ট্র মেনে নেবে, এমন সম্ভাবনা কম। তবে ট্রাম্পের সাম্প্রতিক নমনীয় অবস্থান ইঙ্গিত দিচ্ছে, এই প্রস্তাবই ইসলামাবাদে আসন্ন আলোচনার ভিত্তি হতে পারে।

চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে উভয় পক্ষকেই কিছু ক্ষেত্রে ছাড় দিতে হতে পারে। এখন নজর ১০ এপ্রিলের বৈঠকের দিকে, সেখানেই নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংসদ অধিবেশন শুরু
সংসদ অধিবেশন শুরু
৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:১২:২২








Follow Us