• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩২ সকাল ১১:১৫:৪১ (08-Apr-2026)
  • - ৩৩° সে:

প্রতিশোধ নিতে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার ব্রিজে হামলার হুমকি রাশিয়ার

৮ এপ্রিল ২০২৬ সকাল ০৯:২৯:২৬

প্রতিশোধ নিতে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার ব্রিজে হামলার হুমকি রাশিয়ার
“যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার ব্রিজ”

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ ড্রোন দিয়ে হামলা করে রাশিয়ার দখলে থাকা একটি সেতু ধ্বংস করে দিয়েছে ইউক্রেন। এর প্রতিশোধ হিসেবে রাশিয়ার নাগরিকরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাজ্যের লন্ডনের ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার ব্রিজ ধ্বংস করে দেওয়ার আহ্বান জানিয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারের।

হামলার ঘটনাটি গত বছরের মার্চে ঘটেছিল। কিন্তু সম্প্রতি জানা গেছে, ইউক্রেন সেতুটিতে ব্রিটিশ ম্যালয় টি-১৫০ ভারী মালবাহী ড্রোন দিয়ে আঘাত করেছিল। দিনিপ্রো নদীর উপনদী কোঙ্কার ওপর নির্মিত ওই সেতুতে ভয়াবহ বিস্ফোরণের মুহূর্তের ফুটেজ পাওয়া গেছে, যা থেকে ব্রিটিশ ড্রোন দিয়ে হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

Ad
Ad

এ তথ্য ফাঁস হওয়ার পর রাশিয়ার কিছু নাগরিক ও বিশ্লেষকের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। মস্কোভিত্তিক রাষ্ট্রীয় গণমাধ্যম সংশ্লিষ্ট বিশ্লেষক ভ্লাদিমির কর্নিলভ দাবি করেন, ব্রিটিশরা রুশ ভূখণ্ডে নাশকতামূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ততা নিয়ে প্রকাশ্যে গর্ব করছে।

Ad

তিনি বলেন, রুশ ক্ষেপণাস্ত্র দিয়ে লন্ডনের গুরুত্বপূর্ণ ওয়েস্টমিনস্টার ব্রিজে হামলার বিষয়টি বিবেচনা করা উচিত। এমনকি এ ধরনের হামলা অন্য পক্ষের মাধ্যমে চালানো হতে পারে বলেও ইঙ্গিত দেন।

রাশিয়ার আরেক সংবাদমাধ্যম জানায়, ব্রিটিশদের এই ঘটনায় সরাসরি সম্পৃক্ততার অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ আরও বেড়েছে। তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ডের জবাব দিতে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র লক্ষ্য করে দেওয়া উচিত।

উল্লেখ্য, বিস্ফোরণটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনীয় ভূখণ্ডে ঘটলেও সেটি তখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। প্রাথমিকভাবে এটিকে সাধারণ বিমান হামলা মনে করা হলেও পরে জানা যায়, ইউক্রেনের একটি মনুষ্যবিহীন সিস্টেম রেজিমেন্ট দীর্ঘ সময় ধরে ভারী ড্রোন ব্যবহার করে একাধিক অভিযান চালায়।

ইউক্রেনীয় বাহিনীর এক কর্মকর্তা জানান, সেতুর নিচের অংশে বিস্ফোরক স্থাপন করে তা ধ্বংস করা তুলনামূলক সহজ ছিল। কোঙ্কা সেতুতে হামলাটি চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ একটি অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসদ অধিবেশন শুরু
সংসদ অধিবেশন শুরু
৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:১২:২২











Follow Us