• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩২ সকাল ১১:০৬:১৮ (08-Apr-2026)
  • - ৩৩° সে:

ইরানের প্রস্তাবিত ১০ দফা শর্ত মানতে বাধ্য হয়েছেন ট্রাম্প: আইআরআইবি

৮ এপ্রিল ২০২৬ সকাল ০৯:১৬:২৬

ইরানের প্রস্তাবিত ১০ দফা শর্ত মানতে বাধ্য হয়েছেন ট্রাম্প: আইআরআইবি
“ইরানি জনগণের বিজয় উল্লাসের ফাইল ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে দেওয়া ১০ দফা প্রস্তাবের শর্তগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ‘মেনে নিতে বাধ্য হয়েছেন’ বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানিয়ান ইসলামিক রিপাবলিক ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর বরাতে বলা হয়, প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃতিও রয়েছে।

Ad
Ad

এছাড়া যুক্তরাষ্ট্রের আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক চাপ কমানো, জাতিসংঘ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সংশ্লিষ্ট সব প্রস্তাব ও সিদ্ধান্ত বাতিলের দাবিও উত্থাপন করা হয়েছে।

Ad

প্রস্তাবে আরও বলা হয়েছে, সংঘাতের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। লেবাননসহ বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত বন্ধের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

একই সঙ্গে আলোচনার সময় পারস্য উপসাগরে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের কথাও উল্লেখ করা হয়েছে।

তবে এসব দাবির কোনোটাই স্বাধীনভাবে এখনো যাচাই করা যায়নি। এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us