• ঢাকা
  • |
  • সোমবার ১২ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:১৮:২৬ (27-Jul-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের হামলা স্থগিত করার পর পালটা অভিযান স্থগিতের ইঙ্গিত ইরানের

২৭ জুলাই ২০২৬ সকাল ১০:২৯:১৬

যুক্তরাষ্ট্রের হামলা স্থগিত করার পর পালটা অভিযান স্থগিতের ইঙ্গিত ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র সাময়িকভাবে সামরিক হামলা বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পর পালটা হামলা স্থগিতের ইঙ্গিত দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, ওয়াশিংটন হামলা চালানো থেকে বিরত থাকলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোতেও তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে না। তবে এটিকে এখনই স্থায়ী যুদ্ধবিরতি হিসেবে দেখছে না ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, অতীতে আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থাহীনতা থাকলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। হামলা বন্ধ থাকলে ইরানও পালটা সামরিক অভিযান স্থগিত রাখবে বলে জানান তিনি।

এদিকে, রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টানা ১৩ রাত ইরানে বিমান হামলার পর গত শুক্রবার যুক্তরাষ্ট্র অভিযান সাময়িকভাবে স্থগিত করে। এরপর শনিবার ও রোববার নতুন কোনো বড় মার্কিন হামলার খবর পাওয়া যায়নি। একই সময়ে ইরানও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোতে নতুন কোনো হামলা চালায়নি।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেছেন, কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি করতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের বিরুদ্ধে অভিযানের বেশির ভাগ লক্ষ্যবস্তুতে ইতোমধ্যে হামলা চালানো হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে আসার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

অন্যদিকে, ইরানের একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে তেহরান এখনো স্থায়ী নীতিগত পরিবর্তন হিসেবে দেখছে না। তাই সংঘাত পুরোপুরি শেষ হয়েছে—এমনটি মনে করার সুযোগ নেই।

হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনায় যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিশ্ববাজারে কমল তেলের দাম
বিশ্ববাজারে কমল তেলের দাম
২৭ জুলাই ২০২৬ সকাল ১১:৪৮:২৪



দেশে ফের স্বর্ণের দামে লাফ
দেশে ফের স্বর্ণের দামে লাফ
২৭ জুলাই ২০২৬ সকাল ১১:১৭:১৮




Follow Us