• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:০০:০৬ (03-Sep-2026)
  • - ৩৩° সে:

মোদি-পেজেশকিয়ান বৈঠকের পর যুক্তরাষ্টের নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৮:২৮

মোদি-পেজেশকিয়ান বৈঠকের পর যুক্তরাষ্টের নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠকের পর নয়াদিল্লি-তেহরানের সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হলেও এমন কোনো চুক্তির বিষয়ে তিনি অবগত নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে ইরানকে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করা দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

‘দ্য ব্রায়ান কিলমিড শো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ভারত ও ইরানের মধ্যে কোনো বাণিজ্য চুক্তি হচ্ছে বলে তিনি মনে করেন না। তবে প্রতিটি দেশের নিজস্ব পররাষ্ট্রনীতি রয়েছে এবং বিভিন্ন দেশ ইরানের সঙ্গে যোগাযোগ রাখে বলেও স্বীকার করেন তিনি।

রুবিও বলেন, কোনো দেশেরই ইরানকে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করা উচিত নয়। কোনো দেশ যদি তেহরানকে আয় করার এমন ব্যবস্থা তৈরি করে দেয়, যার অর্থ সন্ত্রাসবাদে অর্থায়ন বা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে, তাহলে ওই দেশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য। তেহরানের ওপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্র মূলত অর্থনৈতিক ব্যবস্থা ব্যবহার করছে। তবে প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকারও ওয়াশিংটন সংরক্ষণ করে রেখেছে বলে জানান তিনি।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই দুই দেশের নেতাদের মধ্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারি অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার প্রস্তুতির কথা জানিয়েছেন। এর জবাবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, যুদ্ধ, কূটনীতি ও অর্থনৈতিক অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল যুক্তরাষ্ট্রের ভিত্তি নড়িয়ে দেবে।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নবম পে স্কেলের প্রজ্ঞাপন রোববার
নবম পে স্কেলের প্রজ্ঞাপন রোববার
৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪০:২০



মস্কোর দিকে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া
মস্কোর দিকে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া
৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:০৬


নারায়ণগঞ্জে ঝোপে মিলল বিদেশি এয়ার রাইফেল
নারায়ণগঞ্জে ঝোপে মিলল বিদেশি এয়ার রাইফেল
৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৩০


টানা তিন দফা কমা‌র পর বাড়লো সোনার দাম
টানা তিন দফা কমা‌র পর বাড়লো সোনার দাম
৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৫:১০