• ঢাকা
  • |
  • শনিবার ১০ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:৪৭:৩৫ (25-Jul-2026)
  • - ৩৩° সে:

হিমাচলে পাথরচাপায় গাড়ি বিধ্বস্ত, নিহত ১৩

২৫ জুলাই ২০২৬ সকাল ১০:১৩:১৫

হিমাচলে পাথরচাপায় গাড়ি বিধ্বস্ত, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশে পাহাড় থেকে গড়িয়ে পড়া বিশাল পাথরের নিচে চাপা পড়ে ছয় মাস বয়সী এক শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। ২৪ জুলাই শুক্রবার লাহুল-স্পিতি ও চাম্বা জেলার সীমান্তবর্তী উদয়পুর-পাঙ্গি সড়কের কাদু নাল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম।

পুলিশ জানায়, ১৫ জন যাত্রী বহনকারী একটি গাড়ি পাহাড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ পাহাড় থেকে বিশাল পাথর গড়িয়ে এসে গাড়িটির ওপর পড়ে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার সময় দুই যাত্রী গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেও বাকি যাত্রীরা পাথরের নিচে আটকা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে টিন্ডি থানা পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়।

প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে গাড়িচালক বীর সিংও রয়েছেন।

উল্লেখ্য, দুর্ঘটনার আগের দিন বৃহস্পতিবার একই সড়কে পাহাড়ধসের কারণে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল। শুক্রবার সড়কটি পুনরায় চলাচলের জন্য খুলে দেওয়ার পরই দুর্ঘটনাটি ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দ্য হান্ড্রেডে এক ম্যাচেই ৪১৮ রান
দ্য হান্ড্রেডে এক ম্যাচেই ৪১৮ রান
২৫ জুলাই ২০২৬ সকাল ১০:৪৭:১৮







Follow Us