অনলাইন ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।
২৫ জুলাই শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগে ৩০ জন, ওয়ারীতে ৪৯ জন, মতিঝিলে ৫৪ জন, তেজগাঁওয়ে ৬৭ জন, মিরপুরে ১১৯ জন, গুলশানে ২৯ জন এবং উত্তরায় ৫৬ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ৬ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট একজনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ছাতার পোড়া কাপড়, ছাতার বাট ও রডের খণ্ডিত অংশ, একটি সান লাইট ব্যাটারির অংশ, ৯ ভোল্ট ব্যাটারির খণ্ডিত অংশ, জিআই পাইপের খণ্ডিত অংশ, বিয়ারিংয়ের ১২টি বল, ৪৬ পিস ইয়াবা, ২১৬ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, একটি বোতলের কর্ক, এক টুকরা ফুয়েল পেপার, একটি মাথা খোলা গ্যাস লাইট, ১৬টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ২১টি ক্রেডিট ও ডেবিট কার্ড, ১০টি চেক বই এবং ৪৪৩টি সিমকার্ড। এ ছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানার আওতায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available