• ঢাকা
  • |
  • শনিবার ১০ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:২১:৫৫ (25-Jul-2026)
  • - ৩৩° সে:

শাপলা চত্বর হত্যা মামলায় বিচার কার্যক্রম শুরু সোমবার

২৫ জুলাই ২০২৬ সকাল ১১:৪২:৪০

শাপলা চত্বর হত্যা মামলায় বিচার কার্যক্রম শুরু সোমবার

ডেস্ক রিপোর্ট: শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল এবং বিচার কার্যক্রম আগামী ২৭ জুলাই সোমবার শুরু হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

২৫ জুলাই শনিবার তিনি এ তথ্য জানান।

এ মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

প্রসিকিউশন সূত্র জানায়, গত ১৪ মে ট্রাইব্যুনাল সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবুকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে ৭ মে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করে প্রসিকিউশন। সেদিন ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম অভিযোগ করেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে আন্তর্জাতিক অঙ্গনে বিভ্রান্তিকর প্রচারে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সম্পৃক্ততা ছিল। একই ঘটনায় একাত্তর টেলিভিশনের মাধ্যমে উসকানিমূলক প্রচারের অভিযোগ আনা হয় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

সূত্র: আরটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









দ্য হান্ড্রেডে এক ম্যাচেই ৪১৮ রান
দ্য হান্ড্রেডে এক ম্যাচেই ৪১৮ রান
২৫ জুলাই ২০২৬ সকাল ১০:৪৭:১৮


Follow Us