• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৩৪:৩৬ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রসিকিউটর বরখাস্ত

২৫ জুলাই ২০২৬ সকাল ১০:৩৪:০১

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রসিকিউটর বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক: যৌন অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খানকে বরখাস্ত করা হয়েছে। ২৫ জুলাই শনিবার আইসিসির দাফতরিক বার্তার বরাতে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বার্তায় জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য রাষ্ট্রগুলো প্রসিকিউটর করিম খানকে বরখাস্ত করার পক্ষে ভোট দিয়েছেন। আদালতের পরিচালনা পর্ষদের নির্বাহী ব্যুরোর দায়িত্বে থাকা কূটনীতিকরা গত মাসে বলেছিলেন, ব্রিটিশ ব্যারিস্টার করিম খান আইসিসির একজন জুনিয়র আইনজীবীর সঙ্গে অবৈধ যৌন সম্পর্কে জড়িত। তাকে বরখাস্ত করা উচিত।

শুক্রবার আইসিসির ১২৫টি সদস্য রাষ্ট্রের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ সেই সুপারিশটি অনুসরণ করার পক্ষে ভোট দিয়েছে।

আদালতের পরিচালনা পর্ষদের সভাপতি পাইভি কাউকোরান্তা বলেন, ৮২টি সদস্য রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে যে, করিম খান গুরুতর অসদাচরণ ও কর্তব্যের গুরুতর লঙ্ঘন করেছেন। করিম খানকে তার পদ থেকে অপসারণ করা হলো।

এ বিষয়ে করিম খান অভিযোগ অস্বীকার করেছেন। ভোটগ্রহণের পর তার আইনজীবী তাইয়াব আলী বলেন, সকল আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সিদ্ধান্তের বৈধতা ও ন্যায্যতাকে চ্যালেঞ্জ করবেন করিম খান।

এদিকে, খানের বরখাস্তের ফলে অবিলম্বে আইসিসির নতুন প্রসিকিউটর নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ফৌজদারি আইনের অধ্যাপক লায়লা সাদাত বলেন, আদালতের সদস্যরা একজন সংকটগ্রস্ত ও কলঙ্কিত কর্মকর্তাকে অপসারণের জন্য দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নিয়েছেন, যাতে আদালত তার বিচারাধীন সকল মামলায় গুরুত্বপূর্ণ কাজ নিয়ে এগিয়ে যেতে পারে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির ১১ কর্মকর্তাকে রদবদল
ডিএমপির ১১ কর্মকর্তাকে রদবদল
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৮:০২


‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’
‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:০১



গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে
গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪২:২৬