• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ১০:৫৫:৫৩ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে যুদ্ধের প্রস্তুতিও রয়েছে: ট্রাম্প

২৫ জুলাই ২০২৬ সকাল ০৯:৪৫:১২

ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে যুদ্ধের প্রস্তুতিও রয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা অব্যাহত রয়েছে। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য মার্কিন বাহিনীও পুরোপুরি প্রস্তুত রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পারমাণবিক খাতের বিভিন্ন উদ্ভাবন নিয়ে ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেন।

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে তার আগের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমরা তাদের সঙ্গে কথা বলছি।” তার এই মন্তব্য চলতি সপ্তাহে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের দেওয়া ইঙ্গিতের সঙ্গে কিছুটা ভিন্ন, যেখানে কূটনৈতিক প্রচেষ্টার সুযোগ সংকুচিত হওয়ার কথা বলা হয়েছিল।

সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরবর্তী কৌশল সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বিস্তারিত কিছু না জানিয়ে বলেন, “আমাদের হাতে অনেক বিকল্প রয়েছে।”

ইরানকে সতর্ক করে তিনি বলেন, তেহরান এখন পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং তাদের সেটাই করা উচিত। তবে আলোচনার কথা বললেও তিনি স্পষ্ট করে দেন, প্রয়োজন হলে মার্কিন সামরিক বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

ট্রাম্প আরও জানান, ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সক্রিয়ভাবে যুক্ত আছেন।

এ সময় তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হতে দেওয়া হবে না। তবে এ বিষয়ে নতুন কোনো চুক্তি করতে যুক্তরাষ্ট্রের তাড়াহুড়ো নেই বলেও মন্তব্য করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪