• ঢাকা
  • |
  • শনিবার ১০ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:২৩:১৯ (25-Jul-2026)
  • - ৩৩° সে:

দ্য হান্ড্রেডে এক ম্যাচেই ৪১৮ রান

২৫ জুলাই ২০২৬ সকাল ১০:৪৭:১৮

দ্য হান্ড্রেডে এক ম্যাচেই ৪১৮ রান

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের ঘরোয়া ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেড এর নতুন মৌসুমের শুরুতেই গড়ে উঠেছে নতুন রেকর্ড। বার্মিংহ্যাম ফোনিক্স ও ট্রেন্ট রকেটের মধ্যকার ম্যাচে দুই দল মিলে করেছে ৪১৮ রান, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে প্রথমবারের মতো একটি ম্যাচে দুই দলই দুইশ রানের গণ্ডি অতিক্রম করেছে।

এর আগে দ্য হান্ড্রেডে এক ম্যাচে সর্বোচ্চ মোট রান ছিল ৩৯৭। ২০২৩ সালে ওভালে ম্যানচেস্টার ওরিজিনালস ও সাউদার্ন ব্রেভের ম্যাচে সেই রেকর্ড গড়া হয়েছিল।

২৪ জুলাই শুক্রবার দিবাগত রাতে নিজেদের মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে বার্মিংহ্যাম ফোনিক্স। উদ্বোধনী জুটিতে জো ক্লার্ক ও উইল স্মিড ৪৯ বলে ১০৪ রান যোগ করেন। স্মিড ২৮ বলে ৫১ এবং ক্লার্ক ৩৩ বলে ৫৩ রান করেন।

মধ্যক্রমে রেহান আহমেদ ২৫ বলে ৪৮ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষদিকে ডোনোভান ফেরেইরা ৯ বলে ২২, মিচেল ওয়েন ৩ বলে ৬ এবং শেন ডিকসন ২ বলে ৮ রান যোগ করলে নির্ধারিত ১০০ বলে ৪ উইকেটে ২১৪ রান তোলে ফোনিক্স।

২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও দারুণ লড়াই করে ট্রেন্ট রকেট। উদ্বোধনী জুটিতে আসে ৬৫ রান। ফিন অ্যালেন ১৭ বলে ৪৩ এবং বেন ডাকেট ২৫ বলে ৪৯ রান করে আউট হন।

এরপর টম ব্যান্টন একপ্রান্ত আগলে রেখে ৩২ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেললেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। নির্ধারিত ১০০ বল শেষে ৭ উইকেটে ২০৪ রান সংগ্রহ করে ট্রেন্ট রকেট।

ফলে ১০ রানের জয় দিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে বার্মিংহ্যাম ফোনিক্স। তবে ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে নতুন রেকর্ড। দ্য হান্ড্রেডের ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে দুই দলই ২০০ রানের বেশি সংগ্রহ করেছে এবং মোট রান ৪০০ ছাড়িয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দ্য হান্ড্রেডে এক ম্যাচেই ৪১৮ রান
দ্য হান্ড্রেডে এক ম্যাচেই ৪১৮ রান
২৫ জুলাই ২০২৬ সকাল ১০:৪৭:১৮










Follow Us