• ঢাকা
  • |
  • রবিবার ২২শে চৈত্র ১৪৩২ বিকাল ০৪:১২:২৪ (05-Apr-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনি গ্রেফতার

৫ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৫:৫১

যুক্তরাষ্ট্রে জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছেন ইরানের শহীদ জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি হামিদেহ সোলেইমানি আফশার ও তার মেয়ে। ৪ এপ্রিল শনিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি বাতিল করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ওই দুই নারী বর্তমানে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার হেফাজতে রয়েছেন এবং তাদের বহিষ্কারের প্রক্রিয়া চলছে।

Ad
Ad

রুবিও অভিযোগ করেন, তারা যুক্তরাষ্ট্রে বসবাস করলেও ইরানের শাসনব্যবস্থার সমর্থনে প্রচারণা চালিয়ে আসছিলেন। এ ছাড়া তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে।

Ad

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও জানানো হয়, এ ঘটনায় সোলেইমানি আফশারের স্বামীর ওপরও যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে তার মেয়ে ও স্বামীর বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ইরানের কুদস ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী কাসেম সোলেইমানি ২০২০ সালে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন। ওই হামলার নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি এক ভাষণে ট্রাম্প বলেন, তার প্রথম মেয়াদে সোলেইমানিকে হত্যার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। তার দাবি, সোলেইমানি জীবিত থাকলে বর্তমান পরিস্থিতিতে ইরান আরও শক্তিশালী অবস্থানে থাকতে পারত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us