• ঢাকা
  • |
  • রবিবার ২২শে চৈত্র ১৪৩২ রাত ০৮:১৬:৩৩ (05-Apr-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা উদ্ধার

৫ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৩১:০৪

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ ৩৫ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ এর (বিজিবি) অভিযানে ১২৬ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার হয়েছে।

৪ এপ্রিল শনিবার বিকেল ৬টার দিকে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন সাতানীপাড়া বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা গুলো উদ্ধার করেন। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

Ad
Ad

বিজিবি সূত্র জানায়, শনিবার বিকেল ৬টার দিকে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সাতানীপাড়া ১০৮৬ সীমান্ত পিলারের কাছে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালুরচর নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সাতানীপাড়া বিওপির বিজিবির সদস্যরা।

Ad

ওই অভিযানে মালিকবিহীন ভারতীয় ১২৬ পিস ইয়াবা উদ্ধার করেন আভিযানিক দল। ইয়াবা উদ্ধারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৫০








আহতদের আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসন
আহতদের আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসন
৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫৮:৪৭


Follow Us