• ঢাকা
  • |
  • রবিবার ২২শে চৈত্র ১৪৩২ রাত ০৮:১৬:৩৯ (05-Apr-2026)
  • - ৩৩° সে:

৩ মে থেকে সারাদেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

৫ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২৩:১০

৩ মে থেকে সারাদেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

৫ এপ্রিল রোববার ঢাকার নবাবগঞ্জে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

Ad
Ad

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে বেশি সংক্রমিত ১৮ জেলার ৩০টি উপজেলায় টিকাদান কার্যক্রম চালু করা হয়েছে। এছাড়া আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল এলাকায় টিকাদান শুরু হবে। এরপর ৩ মে থেকে দেশের বাকি জেলা ও উপজেলায় এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

Ad

তিনি আরও বলেন, ‘হাম রোগের ভয়াবহতা কোনোভাবেই করোনাভাইরাসের চেয়ে কম নয়। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই সঠিক উদ্যোগ নিলে এটিও নিয়ন্ত্রণে আনা সম্ভব।

এদিকে, গাজীপুরে পৃথক এক অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, টিকাদান কর্মসূচিতে কোনো ধরনের ঘাটতি রাখা হবে না। যত বেশি শিশুকে এই কর্মসূচির আওতায় আনা যাবে, তত বেশি সুরক্ষা নিশ্চিত হবে।

তিনি জানান, সরকার ও স্থানীয় প্রশাসন এ কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং একটি শিশুকেও টিকার বাইরে না রাখার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। পাশাপাশি অভিভাবকদের সচেতন হয়ে শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৫০








আহতদের আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসন
আহতদের আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসন
৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫৮:৪৭


Follow Us