• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ রাত ০৯:২৭:১৯ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩০:৪৪

নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযান চলাকালে বিএনপির সমর্থক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি স্বাভাবিক করে।

৫ এপ্রিল রোববার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক ও জনপদ (সওজ) বিভাগের পূর্বনির্ধারিত উচ্ছেদ অভিযানের আগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির ছেলে যুবদল নেতা রিয়াজুল ইসলাম রিনাজ, রতন ও রানাসহ ১০-১৫ জনের একটি দল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহড়া দেয়। এ সময় প্রতিপক্ষ আরেকটি গ্রুপের সঙ্গে তাদের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এর আগে একই স্থানে অবৈধ দখলদার ও হকারদের উচ্ছেদে অভিযান শুরু করে সওজ। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও মাহমুদুল হাসান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাৎক্ষণিক লাঠিচার্জ করে এবং বর্তমানে এলাকা শান্ত রয়েছে। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে পরবর্তীতে তা পুলিশ দ্বারা নিয়ন্ত্রণ করা হয়।’

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘উচ্ছেদ অভিযান চলার সময় সেখানে মালামাল নেওয়ার জন্য তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৯:২১:৫৮

৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:৩২:৩৬

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৬:২৮


স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৭:৪৯

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:০৯

সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০২

জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:১৩