• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:১৬:৫৯ (29-Jul-2026)
  • - ৩৩° সে:

মামলা প্রত্যাহার না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

২৯ জুলাই ২০২৬ সকাল ১০:২৬:২৯

মামলা প্রত্যাহার না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্তর্জাতিক ডেস্ক: আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার না হলে আবারও দেশজুড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির দাবি, কেন্দ্রীয় সরকার আগে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল, এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।

সিজেপির নেতারা অভিযোগ করেন, নিট আন্দোলন ঘিরে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অন্তর্বর্তী নির্দেশ সরকারের দেওয়া আশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের আশঙ্কা, আদালতের নির্দেশকে ভিত্তি করে কেন্দ্র ও বিজেপি-শাসিত রাজ্যগুলো বিক্ষোভকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালিয়ে যেতে পারে।

দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা যদি পুলিশের হয়রানি বা নিপীড়নের শিকার হতে থাকেন, তাহলে সিজেপি আবারও শান্তিপূর্ণ আন্দোলনে নামবে। তার দাবি, সুপ্রিম কোর্ট সরকারকে মামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়নি; তাই শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের সুযোগ এখনও সরকারের রয়েছে।

সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাসও আদালতের নির্দেশে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সরকারের সঙ্গে আলোচনায় যে আশ্বাস দেওয়া হয়েছিল, আদালতে তার প্রতিফলন দেখা যায়নি। তাই সরকারের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।

দলটির বিবৃতিতে বলা হয়, সরকার প্রতিশ্রুতি রক্ষা না করলে দেশব্যাপী নতুন আন্দোলন শুরু করা হবে। তাদের ভাষ্য, শিক্ষার্থীরা সরকারের আশ্বাসের ভিত্তিতেই পূর্বের কর্মসূচি স্থগিত করেছিল।

এদিকে সুপ্রিম কোর্ট মঙ্গলবার এক অন্তর্বর্তী নির্দেশে জানায়, অপরাধের পূর্ব ইতিহাস নেই—এমন নাবালক বিক্ষোভকারীদের অযথা আটক বা গ্রেপ্তার করে রাখা যাবে না। পাশাপাশি নিট আন্দোলনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের প্রয়োজন রয়েছে বলেও পর্যবেক্ষণ দেন আদালত।

এ ছাড়া আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন বিক্ষোভকারীকে চিহ্নিত করে মারধরের অভিযোগও উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়লেও সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগকারীরা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সূত্র:আনন্দবাজার পত্রিকা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us